Advertisement
জুমবাংলা ডেস্ক : সাড়ে চার কেজি ওজনের আম উৎপাদন করে সাড়া ফেলেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার আসাদুজ্জামান রাসেল। ২৭ ধরনের গাছের ফলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে এই আম।

পাথরঘাটা পৌরসভার পশ্চিমে সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ আসছে রাসেলের আয়াতুল্লা এগ্রিকালচার ফার্ম দেখতে। পাশাপাশি গাছের থাকায় অবস্থাতেই ফল কিনে নিচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের ফলের মধ্যে তিন, পাচিমন, আলুবোখারা, করোছল, মৌবাতামী, ড্রাগন, মাল্টা, পেয়ারা অনেক বেশি নজরকাড়া। যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় যুবকরা।

রাসেল মিয়া জানান, পড়াশোনা শেষে শুরু করেন কৃষিকাজ। নিজেদের ১৮ বিঘা জমিতে প্রথম ড্রাগন চাষ করে লাভের মুখ দেখেন। পরে ভিয়েতনাম থেকে ক্রয় করে আনেন ৮টি বিভিন্ন জাতের আম গাছ। গাছগুলো রোপণের পরই ফলন বাড়তে থাকে। এখন প্রতিটি আমের ওজন সাড়ে ৪ কেজির বেশি। ফজলি আমের গাছগুলো ছোট হলেও প্রতিটি গাছে ৩০ থেকে ৪০টি আম হয়েছে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, হাতেমপুর গ্রামের রাসেল এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.