Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও পারবো : সেতুমন্ত্রী
জাতীয় স্লাইডার

আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও পারবো : সেতুমন্ত্রী

By Protik HossainAugust 9, 2019Updated:August 9, 20192 Mins Read
Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারবো।’ শুক্রবার (৯ আগস্ট) সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ডেঙ্গু নিয়ে-এডিস মশা নিয়ে মৌসুমি প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরেই সচেতনতা প্রোগ্রাম এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে।’

দেশের উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছে- সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘কে ব্যক্তিগতভাবে কী বললো সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে আমরা যা বলেছি তা করছি কিনা। আমি বিশ্বাস করি ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারবো। দুই একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে তো আমাদের সার্বিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করা যাবে না।’
গাবতলীতে ওবায়দুল কাদের

মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ডেঙ্গু জ্বর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে এডিস মশার ভয় কাজ করছে। এজন্য ঘরে যাওয়ার আনন্দ তো আছেই, তার সঙ্গে কিছু সমস্যাও আছে। আমরা যাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট নিয়ে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মশা মারার ওষুধ এরইমধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটাও শুরু হয়ে যাবে। আমরা আশা করি কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখনই নিয়ন্ত্রণে এসেছে একথা আমি দাবি করতে পারবো না। তবে ঈদের মধ্যে যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.