Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমরা শিক্ষার্থীদের মঙ্গল চাই : পরিকল্পনামন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

আমরা শিক্ষার্থীদের মঙ্গল চাই : পরিকল্পনামন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 20, 2022Updated:January 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান,আমরা তাদেরকে ছেড়ে যেতে পারি না। আমরা তাদের মঙ্গল চাই। সুতরাং শাবি’র বিষয়ে মুখোমুখি না হয়ে আলোচনা করে সমাধান করা উচিত।

এম এ মান্নান
ফাইল ছবি
Advertisement

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় এলাকায় একটি অনুষ্ঠান শেষে মন্ত্রী শাবিপ্রবি প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন,প্রতিক্রিয়াশীলরা বাংলাদেশকে নিজের দেশ মনে করেনা। তাদের ধারণা বাংলাদেশ থেকে অন্যদেশ আরো উত্তম। কেউ কেউ অন্যদেশকে স্বর্গ মনে করে। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা  আওয়ামী লীগের রয়েছে। এসময় মন্ত্রী আরও বলেন, প্রতিক্রিয়াশীল ছাড়া ও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে যারা নানাভাবে ঘোলাটে পরিবেশে মাছ শিকার করতে চায়। মানে যেকোন কিছুর বিনিময়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছেন। তবে আমি উন্নয়নে বিশ্বাসী, উন্নয়ন আমার শখ ও অভিলাশ। এসময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যে ঘটনা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত।

তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে আলোচনার জন্য পাঠিয়েছেন। দল থেকে উচ্চ পর্যায়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক খোঁজ খবর নিচ্ছেন। এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক,তিনি সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের প্রত্যাশা ব্যাক্ত করে বলেন, কোমলমতি শিক্ষার্থীরা তাদের বয়স খুবই কম,একটু উত্তেজনা থাকতেই পারে,তবে সেটা ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে তিনি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আঞ্জুমান আরা অঞ্জু প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa