
বাইডেন বলেন, গণনার শেষে আমরাই জিতব। ৯টি অঙ্গরাজ্যে এখনও গণনা চলছে। সেগুলো হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। যদিও পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট গণনা শেষ। পেনসিলভানিয়া জেতার পর যতটা ব্যবধান কমিয়েছিলেন ট্রাম্প, মিশিগান জিতে হোয়াইট হাউসের দৌড়ে ফের এগিয়ে গিয়েছেন বাইডেন। ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৬৪টি ভোট। ট্রাম্প থমকে রয়েছেন ২১৪ টিতে। ম্যাজিক ফিগার ২৭০। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টি ভোট।
পপুলার ভোটে বড় মার্জিনে এগিয়ে বাইডেন। তার প্রাপ্ত ভোট ৬ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট। গত বারও হিলারি ক্লিন্টনের থেকে ৩০ লাখ পপুলার ভোট কম পেয়েছিলেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় প্রায় ৮২ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে। তাতে ৫৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মিশিগানের দখল বাইডেনের। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৯৫ শতাংশ ভোট গণনায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফলে সেখানকার সব ইলেকটোরাল ভোট তাঁর দিকে। জর্জিয়াতেও ট্রাম্প এগিয়ে। অ্যারিজোনায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৫১.৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



