
এলাকাবাসী জানান, এখন বর্ষার মৌসুম তাই প্রতিবেশী চাঁনমিয়া, রঞ্জু মিয়া ও নাঈম হাসানসহ অনেকে করতোয়া নদীতে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে রামনগর দক্ষিণপাড়া করতোয়া নদীর ঘাটে পৌঁছালে রবিন হাসান চিৎকার করে বলেন, ‘আমার পা ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও’। তখন চাঁনমিয়া রবিনের হাত ধরতেই নদীর গভীরে ডুবে যায়। এ সময় চাঁনমিয়া, রঞ্জু মিয়া ও নাঈম হাসান তাকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর একটু ভাটির দিকে রবিন হাসানের পা ভাসতে দেখে। তারা রবিন হাসানের পা ধরে নদীর কিনারায় তুলে। দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেখানকার স্থানীয় মোস্তফা মাস্টার জানান, দীর্ঘ ৫ বছর ধরে বর্ষার মৌসুমে দক্ষিণপাড়া করতোয়া নদীর ঘাটে মাছ ধরতে গেলে এমন ঘটনা ঘটে। উপজেলা মৎস্য অফিসার মো: মাসুদ রানা সরকার বলেন, এমন অলৌকিক ঘটনা মাঝে মধ্যে ঘটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



