Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না’
বিভাগীয় সংবাদ সিলেট

‘আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না’

By iNews DeskDecember 11, 20192 Mins Read

‘আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না’

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাড়িতে গিয়ে তিন কলেজছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল ও তাদের ইয়াবা দিয়ে জেলে ঢোকাবেন বলে হুমকি দিয়েছেন সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এসআই আব্দুল লতিফ।

সিলেটের পুলিশ সুপার বরাবর এমন লিখিত অভিযোগ দিয়েছেন রাহেলা বেগম (৪৫) নামের এক নারী।

অভিযোগপত্রে রাহেলা বেগম লিখেছেন, এসআই আব্দুল লতিফ তাদের হুমকি দিতে গিয়ে বলেছেন, ‘আর আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না ’

সূত্র জানায়, অভিযোগকারী রাহেলা বেগম উপজেলা সদরের পাশ্ববর্তী জানাইয়া গ্রামের আশিক আলীর প্রথম স্ত্রী।

গত রোববার দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বরাবরে এসআই আব্দুল লতিফের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্রে রাহেলা বেগম লিখেছেন, ’গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আমার সতিন মনোয়ারা বেগমের (৪০) দেয়া একটি অভিযোগ তদন্তে বাড়িতে গিয়ে এসআই আব্দুল লতিফ আমার কলেজে পড়ুয়া তিন মেয়েকে হুমকি দেন।’

প্রতিবাদ করলে এসআই লতিফ অকথ্য ভাষায় গালাগাল করে বলেন, ‘তোদের মতো হাজারও বেহায়া মেয়েদের জেলে ঢোকিয়ে উচিৎ শিক্ষা দিয়েছি’। একদম ইয়াবা দিয়ে জেলে চালান করে দেব। আর আমার হাত কতটুকু লম্বা তোরা কেন? প্রধানমন্ত্রীও জানেন না’।

সূত্র জানায়, স্ত্রীর অনুমতি না নিয়েই ২০১০ সালে রাহেলা বেগমের স্বামী আশিক আলী বিয়ে করেন মনোয়ারা বেগমকে।

স্বামী ও সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় ওই বছরেই ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে পৃথক হয়ে একই বাড়িতে আলাদা বসবাস শুরু করেন রাহেলা। বর্তমানে রাহেলার দুই ছেলে ব্যবসা করছেন আর ৩ মেয়ে কলেজে লেখাপড়া করছেন।

এদিকে সম্প্রতি পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী মনোয়ার সঙ্গেও বিবাদে জড়িয়ে ঘরছাড়া হন আশিক আলী। টাকার জন্য প্রথম স্ত্রী রাহেলার ছেলে ইমামুল ইসলামের কাছে বাড়ির ৯টি গাছ ৪হাজার টাকায় বিক্রি করে ওই টাকা নিয়ে অন্যত্র চলে যান আশিক আলী।

পরদিন সকালে থানায় গিয়ে ইমামুলের বিরুদ্ধে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ করেন মনোয়ারা। রাতে অভিযোগ তদন্তে গিয়ে উভয় পক্ষকে ঝগড়াঝাটি না করতে বলেন এসআই দেবাশীষ শর্ম্মা।

এর পরদিন রাহেলার মেঝো মেয়ে সাহেদা বেগমকে পিটিয়ে আহত করেন মনোয়ারা। বিষয়টির সূরাহা করতে দুইবার তাদের বাড়িতে যান এসআই আব্দুল লতিফ।

এসময় তিনি মনোয়ারার পক্ষ নিয়ে রাহেলার কলেজে পড়ুয়া মেয়েদের ইয়াবা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দেন।

অভিযোগের ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই আব্দুল লতিফ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘মনোয়ারা বেগম তার সতিনের ছেলে-মেয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে আমি তদন্তে গিয়ে আইনগতভাবে যা করতে হয় তাই করেছি। অন্যায় কিছু করেন নি।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ জানান, পুলিশ সুপার না থাকায় এই অভিযোগটি তিনিই দেখছেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হলে এসআই আব্দুল লতিফের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa