ভারতীয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মৃত্যু ঘিরে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার সঞ্চিতার এক ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, মৃত্যুর অন্তত ছয় মাস আগে থেকেই তিনি বারবার বলতেন- তিনি আর বাঁচতে চান না।

সঞ্চিতার বন্ধু গীতাঞ্জলি মঙ্গল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনেত্রী বহুবার তার কাছে মৃত্যুর কথা বলেছিলেন। তার দাবি, ‘যদি কেউ বারবার বলে যে সে মরতে চায়, তা হলে সেটা হঠাৎ করে বলা কথা নয়।
গত ছয় মাস ধরে সঞ্চিতা একই কথা বলছিল যে বাঁচতে চায় না। সব শেষ করে দিতে চায়।
’
এই বক্তব্যের পরেই নতুন করে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরেই কি মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী?
গীতাঞ্জলি আরও জানিয়েছেন, সঞ্চিতার মধ্যে গত কয়েক মাসে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। তিনি ধীরে ধীরে মানুষের থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন।
কাজের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এমনকি ঘুমের সমস্যাও ছিল তার।
সঞ্চিতার পরিবার এবং বন্ধুদের একাংশের দাবি, তার পেশাগত জীবনেও কিছু সমস্যা তৈরি হয়েছিল। পরিবারের দাবি, যে তিনি কিছু ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, গেল ১৪ জুন মহারাষ্ট্রের নালাসোপারায় নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সঞ্চিতা উগলেকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে পুরো ঘটনার তদন্ত এখনও চলছে এবং পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



