Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : টাকা না দেয়ায় নিজের মাকে খুন করেছে এক যুবক।

অভিযুক্ত ছেলের নাম রাকেশ দত্ত। নিহতের নাম মৌমিতা দত্ত।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের খাস কলকাতায়।

জিনিউজের প্রতিবেদন বলছে, মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন মৌমিতা দত্ত। টাকাপয়সা নিয়ে ছেলের সঙ্গে নিত্য ঝামেলা লেগে থাকত।

প্রতিবেশীরা জানিয়েছেন, সব সময় মায়ের টাকা দাবি করতেন অভিযুক্ত রাকেশ। গৃহকর্মীর কাজ করে সামান্য আয়ে ছেলের সব দাবিদাওয়া পূরণ করতে পারতেন না মা।

নিহতের এক আত্মীয় জানান, টাকাপয়সা নিয়ে মা মৌমিতা দত্তের সঙ্গে ঝামেলা বাধে ছেলে রাকেশের। হঠাৎ মায়ের বুকে ঘুসি মারে সে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় মৌমিতা দত্তের।

এরপরই অভিযুক্ত রাকেশ নিজেই তার বাবাকে ফোন করে বলে যে, ‘আমি মাকে মেরে ফেলেছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.