Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ‘আমি মারা গেলে প্রেসিডেন্টও বাঁচবে না’
আন্তর্জাতিক

‘আমি মারা গেলে প্রেসিডেন্টও বাঁচবে না’

By Saumya Sarakarনভেম্বর 25, 20242 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, তার স্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারকে খুন করতে একজন গুপ্তঘাতক ঠিক করে রেখেছেন। এবং তাকে হত্যা করা হলে এদের কেউ বাঁচবে না বলেও হুশিয়ারি দিয়েছেন।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএন ও সিবিএসের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ফিলিপাইনের সবচেয়ে ক্ষমতাধর দুই রাজনৈতিক পরিবারের মধ্যকার চলমান উত্তেজনার সর্বশেষ দৃষ্টান্ত এটি।

প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। ২০ বছর ক্ষমতা দখল করে রাখা ফার্দিনান্দকে ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এদিকে সারা দুতার্তে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে। মার্কোস জুনিয়র ক্ষমতায় আসার আগে রদ্রিগোর হাতেই ছিল দেশটির শাসনভার।

রদ্রিগো দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত চলছে।

ফিলিপাইনে ২০২২ সালের নির্বাচনের আগে মার্কোস ও দুতার্তের দল মিলে একটি জোট তৈরি করে, যার নাম দেওয়া হয় ‘ইউনিটিম’।

এই জোট ক্ষমতায় আসলে যথাক্রমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদ দখল করেন মার্কোস জুনিয়র ও সারা দুতার্তে। কিন্তু এই দুই শীর্ষ রাজনীতিবিদ ও তাদের সমর্থকরা প্রথম দিন থেকেই কোন্দলে জড়িয়ে আছে।

সারা গত জুনে ক্যাবিনেট থেকে পদত্যাগ করে ‘ইউনিটিম’ জোট ভেঙে দিয়েছেন। তিনি একাধিকবার প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র ও তার মামাতো ভাই স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে ‘অযোগ্য’ ও ‘দুর্নীতিবাজ’ বলে আখ্যা দিয়েছেন।

স্পিকার রোমুয়ালদেজ ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের বাজেট প্রায় দুই-তৃতীয়াংশ কমিয়ে দিয়েছেন। সম্প্রতি সারার চিফ অব স্টাফ জুলেখা লোপেজকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এর জবাবেই এমন ক্ষুরধার বক্তব্য দিয়েছেন সারা।

শনিবার সংবাদ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে সারা বলেন, আমি একজন লোক ঠিক করে রেখেছি। বলেছি, আমি মারা গেলে বিবিএম (মার্কোস), (ফার্স্ট লেডি) লিজা আরানেটা এবং (স্পিকার) মার্টিন রোমুয়ালদেজকে মেরে ফেলবে। একে রসিকতা ভাববেন না আবার।’

গালাগাল সম্বলিত এই বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি বলে দিয়েছি, এদের সবাইকে খুন করার আগ পর্যন্ত থামবে না।’

এরপর প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের জীবনের ওপর যেকোনো হুমকিই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। বিশেষ করে যখন এরকম প্রকাশ্যে, স্পষ্ট ভাষায় হুমকি দেওয়া হয়।’

থাইল্যান্ডে প্রায় ২০০ বানরের হামলায় অবরুদ্ধ থানা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

জুন 12, 2026
ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

জুন 12, 2026
তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন 12, 2026
Latest News
দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

কঠোর হচ্ছে আশ্রয়

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa