Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমিরাতে আটকে গেছেন ১৩২ বাংলাদেশি!
আন্তর্জাতিক প্রবাসী খবর

আমিরাতে আটকে গেছেন ১৩২ বাংলাদেশি!

By Shamim RezaAugust 15, 20202 Mins Read

আমিরাতে আটকে গেছেন ১৩২ বাংলাদেশি!

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে আটকে গেছেন ১৩২ জন বাংলাদেশি প্রবাসী যাত্রী। আজ শনিবার ইমিগ্রেশন পার করতে গিয়ে তারা আটকে পড়েন। কী কারণে এ সমস্যা হচ্ছে নিশ্চিত করে বলতে পারছে না বাংলাদেশ বিমান বা দূতাবাস।

জানা গেছে, এয়ার অ্যারাবিয়া বিমানের একটি ফ্লাইট আবুধাবি পৌঁছানোর পর সেটির ৫১ জন যাত্রীকে আমিরাতের অভ্যন্তরে ঢোকার আগে আটকে দেওয়া হয়। এ ছাড়া ২২৫ জন যাত্রী নিয়ে আবুধাবি পৌঁছানোর পর বিমানের একটি ফ্লাইটের ৮১ জন যাত্রীকে আটকে দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, ‘২২৫ জনের মধ্যে ১৪৪ যাত্রী আমিরাতের অভ্যন্তরে ঢোকার সুযোগ পেয়েছেন। বাকিদের আটকে দেওয়া হয়েছে।’

Advertisement

তবে কেন তাদের আমিরাতের অভ্যন্তরে ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে না, তা নিশ্চিত করে বলতে পারেননি নিধান চন্দ্র বড়ুয়া। তিনি ধারণা করছেন, আইসিএ অ্যাপ্রুভাল সংক্রান্ত ঝামেলার কারণে যাত্রীদের আটকে দেওয়া হয়েছে। নিধান আরও জানান, শুধু বাংলাদেশ নয় পাকিস্তানসহ আরও একটি দেশের বেশ কয়েকজন যাত্রীকে আটকে দেওয়া হয়েছে।

এদিকে আটকে থাকা যাত্রীরা বলছেন, তারা সবাই ইমিগ্রেশনের লাইনে ছিলেন। ১৪৪ জন যাত্রী চলে যাওয়ার পর তারা জানতে পারেন; ইমিগ্রেশনের সিস্টেমের মধ্যে আইসিএ পারমিশন সাবমিট করার জন্য দেখাচ্ছে। কিন্তু তাদের কারও কাছে আইসিএ পারমিশন ছিল না। যারা বের হয়েছেন তাদের কাছেও আইসিএ পারমিশন ছিল না বলেও জানান যাত্রীরা।

এক যাত্রী বলেন, আমি এখানে শুনতে পাচ্ছি আজকে থেকে নাকি আবুধাবিগামী যাত্রীদের আবার আইসিএ অ্যাপ্রুভাল লাগবে। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না, কেন আটকে আছি।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মুহাম্মদ জুবায়েদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস আবুধাবি, আরব আমিরাত দূতাবাস ঢাকা, আবুধাবি ইমিগ্রেশন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ যৌথভাবে বিভিন্ন পর্যায়ে এ বিষয় নিয়ে বৈঠক হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে আটকে পড়া যাত্রীদের বের করতে পারবো।’

পাশাপাশি আমিরাত সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়, তা মেনে নেওয়ার অনুরোধ করেন জুবায়েদ হোসেন। যাত্রীরা কেন আটকে আছেন, তিনি নিজেও তা স্পষ্ট বলতে পারেননি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa