Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমিরাতে ৩ বছর কোমায় থাকা বাংলাদেশি কিশোরের মৃত্যু
আন্তর্জাতিক প্রবাসী খবর

আমিরাতে ৩ বছর কোমায় থাকা বাংলাদেশি কিশোরের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 20202 Mins Read

আমিরাতে ৩ বছর কোমায় থাকা বাংলাদেশি কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর দুই মাস সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির একটি হাসপাতালে কোমায় থাকার পর বাংলাদেশি এক কিশোর সম্প্রতি মারা গেছে।

আবতাহি সিদ্দিক নামের ১৭ বছর বয়সী ওই কিশোরের মা শাকিলা নাসরিন জানিয়েছেন, মৃত্যুর আগে চলতি সপ্তাহে তার রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়।

‘২০১৭ সালের ৮ এপ্রিল আবতাহি সড়ক দুর্ঘটনায় আহত হয়। সেই থেকে ও হাসপাতালে ছিল,’ ৩৪ বছর বয়সী শাকিলা গালফ নিউজকে বলেন, ‘চিকিৎসকেরা আমাকে কয়েক দিন আগে সতর্ক করে জানান, অবস্থা খারাপ হচ্ছে। তাই মৃত্যুর আগে এই সপ্তাহে প্রতিদিন ওকে দুইবার দেখতে গেছি।’

Advertisement

‘দুর্ঘটনার পর ছেলেটা আমাদের সঙ্গে আর কথা বলতে পারেনি। অবশেষে ওর সব ব্যথা শেষ হয়ে গেল।’

করোনার কারণে আবতাহির বাবা আবু ধাবিতে যেতে পারেননি। তিনি বাংলাদেশে আটকা পড়েছেন।

২০১৭ সালে আবতাহি স্কুলের অ্যাসাইনমেন্ট করতে এক বন্ধুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গত দুই বছরে একাধিকবার তার ব্রেনে সার্জারি হয়েছে।

হাসপাতালে বিছানায় শুয়ে থাকা অবস্থায় আবতাহির চোখ খোলা থাকতো। কিন্তু কিছু বুঝত কি না, সেটি জানতেন না তার মা।

ছেলেকে প্রতিদিন হাসপাতালে দেখতে যেতেন শাকিলা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ছেলের জন্য প্রার্থনা করতেন।

গালফ নিউজ জানিয়েছে, আবতাহি মারা গেছে ১১ জুন। এখন তার পরিবারকে হাসপাতালের বিল পরিশোধ করতে হবে। সেটি কয়েক মিলিয়নে পৌঁছে গেছে।

এত অর্থ কীভাবে পরিশোধ করবেন, সেটি নিয়ে তিনি চিন্তায় আছেন শাকিলা। বিষয়টি আদালতে গড়িয়েছে।

শাকিলা বলেন, ‘আমাদের ঠিক কত দিতে হবে, সেটি জানার অপেক্ষায় আছি। আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa