Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমেরিকা ও ইইউ’র চীন নীতি আলাদা : ম্যার্কেল
আন্তর্জাতিক

আমেরিকা ও ইইউ’র চীন নীতি আলাদা : ম্যার্কেল

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 26, 2021Updated:March 26, 20212 Mins Read

আমেরিকা ও ইইউ’র চীন নীতি আলাদা : ম্যার্কেল

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইইউ’র ২৭টি দেশের সঙ্গে ১১ বছর পর আবার শীর্ষবৈঠকে আমেরিকা। সেখানেই চীন নিয়ে ম্যার্কেল স্পষ্ট মন্তব্য করলেন। খবর ডয়চে ভেলে’র।

জার্মান চ্যান্সেলার ম্যার্কেল বলেছেন, ইইউ ও আমেরিকা অনেক বিষয়েই একমত। কিন্তু চীনের প্রতি নীতি নিয়ে তাদের মত আলাদা। ম্যার্কেল এই সোজাসাপটা মন্তব্য করেছেন, অ্যামেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইইউ-র ২৭টি দেশের প্রধানদের সঙ্গে ভিডিও বৈঠকে। ২০০৯ সালের পর এই প্রথম অ্যামেরিকার প্রেসিডেন্ট ইইউ-র ২৭টি দেশের প্রধানের সঙ্গে কথা বললেন। ট্রাম্পের আমলে ইইউ-র সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক খারাপ হয়েছিল। বাইডেন এখন তা ঠিক করার চেষ্টা করছেন।

সেই ভিডিও বৈঠকে ম্যার্কেল বলেন, ”আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন চাপের মধ্যে পড়েছে।” তারপরই তিনি চীনের উদাহরণ দেন এবং বলেন, ”তার মানে এই নয় যে, অ্যামেরিকা ও ইইউ সব ব্যাপারে একমত হবে।” তার মতে, চীন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মতের মিল নেই। এটা একেবারেই পরিষ্কার। ম্যার্কেল বলেছেন, যেটা গুরুত্বপূর্ণ তা হলো চীন নিয়ে ইইউ-র দেশগুলির মধ্যে মতের মিল থাকা।

চীন নিয়ে আমেরিকা ও ইইউ

ইইউ চীনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায়। ২০২০-র শেষ দিকে ইইউ ও চীন বিনিয়োগ চুক্তি করেছিল। তার নাম কম্প্রিহেনসিভ এগ্রিমেন্ট অন ইনভেস্টমেন্ট(সিএআই)। এর ফলে চীনে কিছু শিল্পের ক্ষেত্রে ইইউ-র বিনিয়োগের পথে বাধা দূর হয়েছিল।

কিন্তু ট্রাম্পের আমলে চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে অ্যামেরিকা খুবই কঠোর নীতি নেয়। করোনাকালে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়। মানবাধিকার ও দক্ষিণ চীন সাগর নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। সম্প্রতি আলাস্কায় আমেরিকা ও চীনের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে দুই দেশই একে অপরের বিরুদ্ধে সমানে অভিযোগ করেছে। ফলে সম্পর্ক পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি।

তবে এখন ইইউ-র সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টা করছেন বাইডেন। দুই তরফ একসঙ্গে কাজ করতে চায় তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বোয়িং ও এয়ারবাস নিয়ে বিরোধের সময় ট্রাম্পের আমলে অ্যামেরিকা ও ইইউ একে অপরের বিরুদ্ধে মাসুল চাপিয়ে দিয়েছিল। সেটা থেকে সরে আসার ব্যাপারে দুই পক্ষ রাজি হয়েছে। করোনা ও পরিবেশ নিয়ে একসঙ্গে কাজ করা নিয়েও বাইডেন এবং ইইউ-র দেশের প্রধানরা রাজি হয়েছেন। চীনের উইগুর নীতির বিরোধিতা করার ব্যাপারেও তারা একমত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa