আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে পরিকল্পনা করছে তা বাতিল করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর পার্সটুডে’র।

গ্রিফিত বলেছেন, আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত করলে জীবন-রক্ষাকারী পণ্য সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং ইয়েমেনের ওপর ধ্বংসাত্মক প্রভাব পড়বে। সরকারি কর্মকর্তাদের তথ্য মতে- ম্যাকগুর্ক বলেছেন যে, মার্কিন সরকার আপাতত এ পরিকল্পনা স্থগিত রাখছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতার শেষ দিনগুলোতে আনসারুল্লাহকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল। কিন্তু তার উত্তরসূরি জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই সে সিদ্ধান্ত বদল করেন। সম্প্রতি আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষে লবিং করছে ইহুদিবাদী ইসরাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



