Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক আমেরিকায় নতুন চমক বাংলাদেশের নাবিলাহ
আন্তর্জাতিক স্লাইডার

আমেরিকায় নতুন চমক বাংলাদেশের নাবিলাহ

By iNews DeskFeb 9, 2020, 5:10 AM Asia/DhakaUpdated:Feb 9, 2020, 5:10 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আমেরিকায় নতুন নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। এরইমধ্যে জোরেসোরে প্রচারণায় নেমেছে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই শিবিরই। অভিসংসন শুনানিতে পার পেয়ে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরেক দফা আশাবাদি রিপাবলিকানরা। অন্যদিকে গত নির্বাচনে হিলারির হারের পর ডেমোক্রেট শিবিরে রয়েছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

এমনি অবস্থায় মার্কিন গণমাধ্যমে বারবার উচ্চারিত হচ্ছে নতুন একটি নাম। বাংলাদেশি-বংশোদ্ভুত নাবিলাহ ইসলাম ডেমোক্রেট প্রার্থী হিসেবে কংগ্রেসের একটি আসনে লড়বেন। বয়স মাত্র ৩০। ২০২০ এর ভোটে লাল-নীল দুই শিবিরেই গুরুত্বপূর্ণ বিবেচিত জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আসনে প্রতিনিধি পরিষদের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে এরই মধ্যেই তিনি চাকরি ছেড়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আর ভোটের মাঠে প্রচারণার মূল অস্ত্র হিসেবে নাবিলাহ বেছে নিয়েছেন স্বাস্থ্যসেবার বিষয়টি।

জর্জিয়ায় ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট প্রতিনিধি পরিষদ আসনটিতে যে ছয়জন ডেমোক্রেট প্রার্থীতার জন্য লড়ছেন তার মধ্যে একজন নাবিলাহ। গণমাধ্যমে তাকে আখ্যা দেওয়া হচ্ছে ‘আটলান্টার এওসি’ হিসেবে। তুলনাটা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ (এওসি) এর সঙ্গে। কোর্তেজ মার্কিন কংগ্রেসে নির্বাচিত কনিষ্ঠতম নারী আইনপ্রণেতা। ২০১৮ সালে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে তিনি নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট আসন থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন মাত্র ২৯ বছর বয়সে। মার্কিন গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা একইরকম সম্ভাবনা দেখছেন নাবিলাহ’র ক্ষেত্রেও।

কোর্তেজের মতো নাবিলাহ চমক দেখাবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে, ভোটের আগ পর্যন্ত তিনি যে তার আসনের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় থাকবেন তেমন আভাস মিলছে।

ক্যালিফোর্নিয়ার একজন ডেমোক্রেট প্রতিনিধি পরিষদের সদস্য ‘রো খান্না’ দলের পছন্দের বাইরে গিয়ে সমর্থন দিয়েছেন নাবিলাহকে। কংগ্রেসে দায়িত্বরত কোনো আইনপ্রণেতার দলীয় পছন্দের বাইরে গিয়ে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার নজির মার্কিন রাজনীতিতে এটাই প্রথম।

খান্না তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দ্য ইন্টারসেপ্টকে বলেন, ‘তার নির্বাচনি মূল্যবোধে আমি অণুপ্রানিত হয়েছি। তিনি এমন একজন প্রার্থী যিনি একজন সাধারণ মার্কিন নাগরিক হিসেবে সবার জন্য স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা বোঝেন।’

রো খান্না বিশ্বাস করেন, হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স এর সমর্থকদের মাঝে সেতুবন্ধন তৈরি করতে পারবেন নাবিলাহ। খান্নার ভাষায়, ‘ইসলাম ধর্মের অনুসারী, অশ্বেতাঙ্গ একজন নারী হিসেবে তিনি তার আসনের বৈচিত্র্য ও বিভিন্নতাকে দারুণভাবে তুলে ধরতে সক্ষম।’

খান্নার সমর্থন পাবার পর ধন্যবাদ জানিয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) একটি টুইট করেছেন নাবিলাহ। লিখেছেন, ‘বাংলাদেশি-আমেরিকান হিসেবে বেড়ে ওঠার সময়, আমার মতো দেখতে কাউকে আইনপ্রণেতা হিসেবে কখনও দেখিনি- একজন গর্বিত দক্ষিণ এশিয়ান হিসেবে রো’কে নেতৃত্ব দিতে দেখাটা ছিল আমার নির্বাচনের অণুপ্রেরণাগুলোর মধ্যে একটি।’

নাবিলাহর নির্বাচনি প্লাটফর্মের নীতিগুলো গোটা আমেরিকাজুড়েই্ জনসমর্থন বাড়াচ্ছে। এর মধ্যে রয়েছে অভিন্ন স্বাস্থ্যসেবার জন্য প্রস্তাবিত ‘মেডিকেয়ার ফর অল’ এবং জলবায়ু পরিবর্তন ও মোকাবিলার জন্য প্রস্তাবিত ‘গ্রিন নিউ ডিল’।

আসছে প্রাইমারি নির্বাচনে (যেখানে বেছে নেওয়া হবে দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীকে) নাবিলাহ’র সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হলেন ক্যারোলিন বোর্দেউ। প্রসঙ্গত এর আগে সবার জন্য স্বাস্থ্যসেবা নীতির বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছিলেন বোর্দেউ।

জর্জিয়ার ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মধ্যে আটলান্টার উত্তর শহরতলি এলাকার ভোটারদের মধ্যে বিস্তর পরিবর্তন এসেছে বিগত কয়েক বছরে। এখন সেখানে বেশিরভাগ ভোটারই অশ্বেতাঙ্গ। সেকারণে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটিও ২০২০ এর ভোটের মৌসুমে নাবিলাহর আসনকে টপ টার্গেট হিসেবে রেখেছে।

এখন পর্যন্ত নির্বাচনি তহবিল সংগ্রহের প্রচারণায় সতীর্থ ডেমোক্রেট ছয় প্রতিদ্বন্দ্বীর অনেককেই পেছনে ফেলেছেন নাবিলাহ। এর মধ্যে দুজন স্থানীয় আইন পরিষদের আইনপ্রণেতা।

গত মাসে টিন ভ্যোগ নামের ম্যাগাজিনে, এক মতামত কলামে তিনি লিখেছেন, ‘আর্থিক টানাপড়েনের মধ্যে একটি বাংলাদেশি অভিবাসি পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বয়স এখন ৩০। আমার স্টুডেন্ট লোন আছে প্রায় ৩০ হাজার ডলার। আর সঞ্চয় প্রায় শূন্যের কোঠার দিকে। সে কারণে, ইতিহাসে প্রথমবারের মতো, স্বাস্থ্যসেবার জন্য প্রচারণা তহবিল থেকে অর্থ ব্যয় করার অনুমতি চাইছি সরকারের কাছে। কেননা, সরকারি আসনের জন্য ভোটের মাঠে লড়াই করা কর্মজীবী নারীদেরও স্বাস্থ্যসেবার প্রয়োজন হয়।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp