
পশ্চিমবঙ্গ পরিদর্শন শেষে আজ শেষে উড়িষ্যায় যাবেন মোদি। বাংলার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে তার সঙ্গে একই হেলিকপ্টারে থাকছেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা আগেই জানান, এদিন আকাশপথে রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ পরিদর্শন করবেন তারা। এরপর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বসিরহাটে উদ্দেশে রওয়ানা হবেন।
মমতা বৃহস্পতিবার জানিয়েছিলেন, ১৭৩৭ সালের পর এমন দুর্যোগ আর হয়নি। আম্ফানের তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৯ জন এবং বিভিন্ন জেলায় ৬১ জন মারা গেছেন। এছাড়া কলকাতা, দুই ২৪ পরগনাসহ রাজ্যের অন্তত ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত-আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



