
দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর দফতর বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদীর এই সফরের কথা নিশ্চিত করেছে।
এর আগে আজ বিকেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে তার রাজ্যে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে যেতে অনুরোধ জানান।
মমতা ব্যানার্জি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটা ধারণা দিয়ে বলেন তার রাজ্যে আম্পানের কারণে এক লক্ষ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী মোদিও টুইট করে আশ্বাস দিয়েছেন, এই বিপদে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



