আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তিত হচ্ছে। সেইসঙ্গে কর্মদিবস কমিয়ে সাড়ে চারদিন করা হচ্ছে। মঙ্গলবার ইউএই সরকারের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

গালফ নিউজ অনলাইনের খবরে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, শুক্রবারের পরিবর্তে শনি ও রবিবারে সপ্তাহিক ছুটি কাটানোর বিধান আসছে।

পুরো পৃথিবীতে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজ করতে হয়, সেখানে আরব আমিরাতের কর্মীরা সাড়ে চারদিন দায়িত্ব পালন করবেন, যা বিশ্বে প্রথম।

মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি জারি করে আরব আমিরাত সরকার জানায়, সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে কর্মীদের।

হঠাৎ কাজের সময় কমিয়ে দেয়া হল কেন? সরকারি সূত্রে খবর, কর্মীদের কাজের মানোন্নয়ন ঘটাতে এবং কর্মজীবনের পাশাপাশি সামাজিক জীবনও যাতে তারা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে অতিবাহিত করতে পারেন, সে জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মীরা যাতে তাদের কর্মজীবন এবং সামাজিক জীবন- দুটোই ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই চিন্তাধারা থেকে এ সিদ্ধান্ত বলে ওই সূত্রে জানা গেছে।

গত বছর আমিরাতের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির অর্থনীতি আরও বেশি বিদেশি বিনিয়োগ ও মেধাকে আকৃষ্ট করেছে। উদ্যোগগুলো এমন সময় দেশটি নিচ্ছে যখন প্রতিবেশী সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার ঘোষণাকে আন্তর্জাতিক বাজারের আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি আছে এমন দেশগুলোর সঙ্গে আর্থিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন সহজ করবে, শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক দৃড় করবে এবং আমিরাতভিত্তিক ও বহুদেশীয় হাজারো কোম্পানির জন্য সুযোগ উন্মুক্ত করবে।

মুসলিম দেশগুলোতে সাধারণ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্ম সপ্তাহ অনুসারে শুক্রবার কর্মদিবস শেষ হবে দুপুর ১২ টায়, জুমার খুতবা ও নামাজের আগে।

বর্তমানে আরবের দেশগুলোতে শুক্র ও শনিবার সপ্তাহান্তের ছুটির দিন হিসাবে বরাদ্দ। কিন্তু এবার থেকে আর শুক্রবার সপ্তাহান্তের ছুটি থাকছে না আরব আমিরাতে।

সংযুক্ত আরব আমিরাতে আরও কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.