আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসগুলোতে ইসরায়েলের জন্য তার আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার `অসাধারণ সুযোগ’ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

Advertisement

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানিয়েছেন। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

শীর্ষ এই মার্কিন কূটনীতিক বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনরুজ্জীবিত করার জন্য আরব দেশগুলোর নেতৃত্বে সত্যিকারের প্রচেষ্টা চলছে। ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এটি আরও কার্যকর হতে পারে। কার্যত প্রতিটি আরব দেশ এখন সত্যিকার অর্থে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসরায়েলকে এই অঞ্চলে একীভূত করতে চায়।

মিউনিখের বার্ষিক নিরাপত্তা সম্মেলনে এক প্যানেল আলোচনায় ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি, ফিলিস্তিন রাষ্ট্রের দিকে অগ্রসর হওয়া আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। এটা ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত করবে।

গত মাসে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন বন্দর আল সৌদ বিবিসিকে বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব। তবে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের একটাই শর্ত- ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।

রাষ্ট্রদূতের মতে, ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের আগে উভয় দেশ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.