Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: ঈদ উপলক্ষ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ বাড়ি ফিরছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপধ দিয়ে। রবিবার সকাল থেকেই আরিচা ঘাটে ধীরে ধীরে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। স্বাস্থ্যবিধি ছাড়াই ফেরি ও লঞ্চে যাত্রী পারাপার করার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় প্রশাসন মাইকিং করাসহ বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি পালনের চেষ্টা করলেও ঘাট কর্তৃপক্ষের উদাসীনতায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের প্রবণতা দেখা যায়নি। এ নৌরুটে ৩৪টি লঞ্চ ৩টি ফেরি চলাচল করছে।

সরেজমিনেে আরিচা লঞ্চ ও ফেরি ঘাটে দেখা গেছে, যাত্রীরা গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে উঠছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের সামাজিক দূরত্ব ও করোনা সংক্রমণরোধে ঘাট কর্তৃপক্ষকে উদাসীন দেখা গেছে। হুড়োহুড়ি আর চরম অব্যাবস্থাপনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরি ও লঞ্চে করে পার হচ্ছেন যানবাহন ও যাত্রীরা। সরকারের নির্দেশনা অনুযায়ী লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের আইন মানা হচ্ছেনা। স্রোতের মধ্যে এ রুটে অতিরিক্ত যাত্রী ভর্তি ছোট ছোট লঞ্চগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফেরিতেও একই অবস্থা। লঞ্চে স্থান না পেরে ফেরিতেও অনেক যাত্রী পদ্মা পার হচ্ছে।

আরিচা লঞ্চ ঘাটের সুপারভাইজার আব্দুল হাই জানান, ঈদের কারণে যাত্রীর অনেক চাপ। আমরা সরকারি নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করি। তবে মাঝে মাঝে দুয়েকটা লঞ্চে একটু বেশী যাত্রী পার হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, লঞ্চে অধিক যাত্রীর বিষয়ে ইজারাদাররা বলতে পারবে। সে বিষয়ে আমরা জানিনা। আর ফেরিতে যাত্রী বেশি উঠলে সে দায়িত্বও আমাদের না। আমাদের লোকজন সামলানোর মত এত লোকবল নেই। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ফেরিতে যিাত্রীরা গাদাগাদি করে উঠলে সে দায় কি আমাদের? সেখানে পুলিশ আছে, তারা কি করে?

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, ঘাট এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে পুলিশ বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.