Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সেনাবাহিনীর
আন্তর্জাতিক

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সেনাবাহিনীর

By Saiful IslamFebruary 25, 20212 Mins Read

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সেনাবাহিনীর

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার আর্মেনীয় সেনাবাহিনীর এই বিবৃতি প্রকাশ করে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আল জাজিরার খবরে বল হয়, আর্মেনিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপারিয়ান এই বিবৃতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পেশিনিয়ানকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর এই আহ্বানকে প্রধানমন্ত্রী নিকোল পেশিনিয়ান সামরিক অভ্যুত্থানের চেষ্টা বলে নিন্দা করেন। পাশাপাশি তিনি তাঁর সমর্থকদের রাস্তায় নেমে ’অভ্যুত্থানের চেষ্টা’ প্রতিহত করার আহ্বান জানান।

পরে এক ফেসবুক বার্তায় পেশিনিয়ান সেনাপ্রধানকে পদচ্যুত করার ঘোষণা দেন।

গত বছরের নভেম্বরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তির পর থেকেই দেশজুড়ে বিরোধিতা ও বিক্ষোভের মুখোমুখি নিকোলে পেশিনিয়ান। যুদ্ধে আর্মেনিয়ার বিপর্যয়ের জন্য বিক্ষোভকারীরা তাকে দায়ী করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার দাবি করে আসছেন।

নিকোল পেশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিরোধীদের নতুন করে আন্দোলনের ঘোষণার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো।

বৃহস্পতিবার রাজধানী ইয়েরেভানে বিরোধীরা জড়ো হয়ে পেশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এই সময় তারা ‘ নিকোল, তুমি বিশ্বাসঘাতক’ ও ‘নিকোল, গদি ছাড়ো’ বলে স্লোগান দেন।

তবে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনী শক্তি ব্যবহার করবে কিনা, তা নিশ্চিতভাবে জানা না গেলেও সেনাবাহিনী ও নিকোল পেশিনিয়ানের সরকারের মধ্যে উত্তেজনা চলছে।

এদিকে আর্মেনিয়ায় উদ্ভুত পরিস্থিতিতে সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনায় রাশিয়া উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষকে সংবিধানের কাঠামোর ভেতরে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছে।

১৯৯১ সালের পর থেকেই সাবেক দুই সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক চলে আসছে। ১৯৯৪ সালে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি হিসেবে স্বীকৃত নাগরনো-কারাবাখ ও এর সাথে সংযুক্ত সাতটি অঞ্চল আর্মেনিয়া দখল করলে উত্তেজনা আরো বাড়ে।

২৭ সেপ্টেম্বর ২০২০ আর্মেনিয়ান সেনাবাহিনী বেসামরিক জনগণ ও আজারবাইজানি বাহিনীর ওপর হামলা করলে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় নতুন করে যুদ্ধ শুরু হয়।

প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বেশ কয়েকটি কৌশলগত শহর ও অন্তত তিন শ’ জনবসতি ও গ্রাম দখলমুক্ত করে আজারবাইজান। এতে সরাসরি সমর্থন দেয় তুরস্ক।

যুদ্ধ বন্ধ করতে ও দীর্ঘস্থায়ী সমাধানের উদ্দেশে দেশ দু’টি রাশিয়ার মধ্যস্থতায় ১০ নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে।

রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটিকে আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয় হিসেবে মনে করা হয়। চুক্তিটির ফলে আর্মেনিয়াকে নাগরনো-কারাবাখ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে সরিয়ে ফেলতে হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa