Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আল আকসা মসজিদে ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রকাশে জার্মানির আপত্তি
আন্তর্জাতিক

আল আকসা মসজিদে ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রকাশে জার্মানির আপত্তি

By Saiful IslamMay 11, 20212 Mins Read

আল আকসা মসজিদে ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রকাশে জার্মানির আপত্তি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলের বর্বরতায় নিন্দা প্রকাশে আপত্তি জানিয়েছে জার্মানি। অথচ কয়েকদিন ধরে চলা সেই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। খবর ইয়ানি শাফাক

সোমবার (১০ মে) বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্জারকে দুবার জিজ্ঞেস করা হয়েছে যে তিনি জেরুজালেমের ঘটনায় নিন্দা প্রকাশ করবেন কিনা? তিনি সে প্রশ্ন এড়িয়ে বলেছেন, গত সপ্তাহে মিডল ইস্ট কোয়ার্টেট (ইউরোপিও ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট ও জাতিসংঘ) দেয়া বিবৃতিই টেনে এনেছেন। বিবৃতিতে পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনায় কেবল ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করা হয়নি।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ছবি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে জার্মান সরকার চলমান সংকট কাটিয়ে উঠতে দুইপক্ষকেই সংযমের আহবান জানিয়েছে।

জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর টানা কয়েকদিনের আগ্রাসনের জবাবে সোমবার স্থানীয় সময় রাতে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরই জবাবে গাজায় হামাসের অবস্থানে দফায় দফায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে, শিশুসহ হতাহত বহু ফিলিস্তিনি।

এর আগে গেল কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকাল থেকেই জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ভূমি দখল মুক্ত করার দাবিতে প্রতিবাদকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এতে একদিনেই আহত হন তিন শতাধিক ফিলিস্তিনি।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজের উপাসনালয় হিসেবে দাবি করে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে; যা এখনো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa