Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবনে ইসরারেলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে।

ইসরায়েলি বাহিনী এর আগেও বেশ কয়েকবার শেখ সাবরির বাড়িতে অভিযান চালিয়েছে এবং আল-আকসা মসজিদ থেকে বের করে দিয়েছে। ইসরায়েলের অভিযোগ, মসজিদে নামাজ পড়তে মুসল্লিদের উসকানি দেন তিনি। আল-আকসা মসজিদে নামাজে ইসরায়েলি বিধিনিষেধ প্রত্যাখ্যান করে আসছেন শেখ সাবরি। তিনি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামীতে যেকোনো ধরনের হুমকি থেকে আল-আকসা মসজিদকে রক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে।

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

সূত্র: এএ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.