Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আলীকদম উপজেলা বাজার সড়কটি যেন মরণফাঁদ!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

আলীকদম উপজেলা বাজার সড়কটি যেন মরণফাঁদ!

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 5, 2019Updated:December 5, 20192 Mins Read

আলীকদম উপজেলা বাজার সড়কটি যেন মরণফাঁদ!

Advertisement

নয়ন শর্মা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীদকদম উপজেলা সদর থেকে আলীকদম বাজারের সাথে সংযুক্ত সড়কটির বেহাল দশা হয়েছে। দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ব্যাহত হচ্ছে যান চলাচল।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদর থেকে আলীকদম বাজারের সাথে সংযুক্ত একমাত্র এই সড়ক। এই সড়ক দিয়ে উপজেলা সদরের দুইটি ওয়ার্ডে বসবাসরত কয়েক হাজার মানুষসহ সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন যাতায়াত করেন। উপজেলা ও থানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের অবস্থানের কারণে ভি.আই.পি সড়কখ্যাত আলীকদম বাজার উপজেলা পরিষদ সড়কটির কার্পেটিং উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। অনেকদিন ধরে সড়কটি এ অবস্থায় পড়ে থাকলেও আজ পর্যন্ত কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পথচারীকে দুর্ঘটনার আশংকা নিয়ে চলাফেরা করতে হয়। এছাড়া ছোট ছোট যানবাহন গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

এই সড়কের দুপাশের অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তাটির এই অবস্থার সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি দ্রুত মেরামতের জন্য স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ভুক্তভোগী বসন্ত চক্রবর্তী, নিক্সন পাল ও জমির উদ্দিন জুমবাংলাকে জানান, সড়কটিতে গর্ত সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কর্তৃপক্ষ সড়কটি সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে।

আলীদকদম উপজেলা প্রকৌশলী মো. মহিউদ্দিন জুমবাংলাকে বলেন, এই বিষয়টি আমরা নজরে নিয়েছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa