
জানা যায়, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সচিন ও তার ছেলে লিটনসহ কয়েকজন মিলে শুক্রবার রাতে ২০ বস্তা চাল ভ্যানে করে নিয়ে পালাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চালসহ ওই ভ্যান চালককে আটক করে নিয়ে যায়।
আটক হওয়া ২০ বস্তা চালে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ ১০ টাকা কেজি দরের চাল ছিল বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) গোলাম মতুর্জা জানান, আওয়ামী লীগ নেতা সচিন ও তার ছেলে লিটন পালিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



