Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আলু ভর্তার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হাবিবকে জবাই করে মামুন
খুলনা বিভাগীয় সংবাদ

আলু ভর্তার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হাবিবকে জবাই করে মামুন

By Shamim RezaOctober 26, 20193 Mins Read

jesoore

Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের অভয়নগরে রঙমিস্ত্রি হাবিব খান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি আল-মামুন। শনিবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামুন। আল-মামুন মাগুরা জেলার ডাঙ্গাসিঙ্গিয়া গ্রামের হাবিব মোল্যার ছেলে।

গতকাল শুক্রবার ঢাকার আশুলিয়া থেকে পুলিশ তাকে আটক করে। নিহত রঙমিস্ত্রি হাবিব খান (৪২) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হাবিব হত্যাকাণ্ডের ১২ দিন পর শুক্রবার প্রধান আসামি আল-মামুনকে ঢাকার আশুলিয়ায় তার ফুপুর বাড়ি থেকে আটক করা হয়। থানা হেফাজতে প্রাথমিক স্বীকারোক্তিতে আল-মামুন বলেছে, সে একাই একটি ছোরা দিয়ে রঙমিস্ত্রি হাবিবকে জবাই করে হত্যা করেছিল। পরে লাশ গুম করার জন্য ওই ভবনের নিচ তলায় পানির রিজার্ভ ট্যাংকে ফেলে দিয়েছিল।

পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দিতে আল-মামুন স্বীকার করেছে, প্রায় এক বছর আগে একটি ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর আমি খুলনায় চলে আসি। কাজের সন্ধানে সম্পর্ক হয় রঙমিস্ত্রি হাবিব খানের সঙ্গে। এরপর হাবিবের সহযোগী হিসেবে রঙের কাজ শুরু করি।

অভয়নগরে সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকারের নবনির্মিত সাততলা ভবনের রঙের কাজ করার সময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাবিবের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় আমি ও হাবিব ছাড়া কেউ থাকতো না। কাজ করা বাবাদ হাবিবের কাছে ৫ হাজার ২০০ টাকা পাওনা ছিল। গত ১৩ অক্টোবর রোববার দুপুরে সেই টাকা চাইলে হাবিব আমাকে মাত্র পাঁচশ টাকা দেন। সব টাকা চাইলে আমাকে বঁটি দিয়ে কোপাতে আসেন। তখনই আমি হাবিবকে খুন করার পরিকল্পনা করি।

মামুন আরও বলেন, পরদিন রোববার বাজার থেকে ১০ পিস ঘুমের ট্যাবলেট (রিভোট্রিল-০.৫) ক্রয় করি। সেই ট্যাবলেট রাতে আলু ভর্তার সঙ্গে মিশিয়ে হাবিবকে খাওয়াই। ওই ভবনের দ্বিতীয় তলায় রাত আনুমানিক ২টার সময় লুকিয়ে রাখা চাকু দিয়ে ঘুমে অচেতন হাবিবকে আমি দুই দফায় জবাই করি। পরে নিচ তলার পানির রিজার্ভ ট্যাংকে হাতে ও পায়ে ইট বেঁধে ফেলে দিয়ে বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন মুছে ফেলি এবং চাকুটি দোতলার একটি কমোডে ফেলে ফ্লাস করি। রক্তমাখা জামাকাপড়গুলো কার্নিশে লুকিয়ে রেখে গোসল করে ভোর রাতে ভবনের পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। সকালে বাসে প্রথমে চুড়ামনকাঠি খালা বাড়ি এবং পরে নড়াইলের লোহাগড়ায় দাদা বাড়িতে একদিন থাকি। পরদিন ঢাকার আশুলিয়ায় ফুপুর বাড়ি চলে যাই।

হত্যাকাণ্ডের পাঁচদিন পর গত ১৯ অক্টোবর শনিবার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সরকার গ্রুপের চেয়ারম্যান ভবন মালিক আলমগীর সরকার অভয়নগর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওই ভবনের নিচ তলায় পানির রিজার্ভ ট্যাংক থেকে রঙমিস্ত্রি হাবিব খানের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরদিন নিহতের ভাই বাদী হয়ে আল-মামুনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন।

আল-মামুন আটকের বিষয় নিয়ে শনিবার দুপুরে ব্রিফ করেন সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতেও মামুন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa