Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে তবে সেটি সংবিধানসম্মত হতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, অবরোধ-হরতালের ঘোষণা হচ্ছে, বাস্তবচিত্রে নাই। উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনী এলাকার মানুষ আগ্রহ করে দেখছে তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল; তারা নির্বাচন থেকে ছিটকে যাবে। আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে।

প্রতিমন্ত্রী জানান, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটাগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। বাংলাদেশও আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে স্পেনের সমর্থন চেয়েছে। বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এ ছাড়া বাংলাদেশের অ্যাগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে।

রাষ্ট্রদূত বলেছেন, মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো করছে। তিনি আশা করেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরে আগামী দিনে বড় জায়গা করে নেবে।

উল্লেখ্য, আইএমওর সদস্য ১৭৪ দেশ। আইএমওতে দুবছর পর ৪০ সদস্যের গভার্নিং বডি গঠিত হয়। ৪০ সদস্যের মধ্যে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ১০টি করে ২০টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ২০টি পদে নির্বাচন বা মনোনীত হয়।

প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ৩৭ কোটি টাকার প্রকল্প নিল ইসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.