
শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহে তৈরি করা মঞ্চে এ ঘটনা ঘটে। আসরের নামাজ শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পরপরই মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে। মঞ্চের নিচের বাঁশ খুলে গেলে মঞ্চ নিচে নেমে যায়। ওই সময়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।পরে আবার সম্মেলন শুরু হয়।
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে আল্লামা শফি বলেন, আমরা সরকারের সঙ্গে আছি। সরকারের কোনো ভয় নেই। তবে আমাদের দাবিও রয়েছে। কাদিয়ানিরা রাসূল (সা.) কে শেষ নবী হিসেবে মানে না। তাই আমরা তাদের কাফের ঘোষণা করেছি। আমরা চাই সরকারও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুক। আমাদের এই দাবি না মানলে আমরা সরকারের সঙ্গে নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



