আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেমার মঙ্গলবার হঠাৎ করে ইউক্রেন সফরে যান। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর পর দক্ষিণ দিকের শহর কোরিউকিভকা সফরে যান জার্মান প্রেসিডেন্ট। তিনি সেখানে পৌঁছানোর পর হামলার আগাম সতর্কতামূলক সাইরেন বেঁজে ওঠে। এরপর বাধ্য হয়ে দ্রুত একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তিনি।
জার্মান প্রেসিডেন্ট

Advertisement

বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, আমরা প্রথম দেড় ঘণ্টা একটি এয়ার রেইড আশ্রয়কেন্দ্রে অবস্থান করি। এখানকার মানুষ কি রকম অবস্থার মধ্যে বাস করছেন তা আমাদের বুঝিয়েছে।

যুদ্ধের শুরুতে কিয়েভের কোরিউকিভকা শহরটি দখল করেছিল রুশ সেনারা। কিন্তু পরবর্তীতে পিছু হটতে বাধ্য হয় তারা।

এ শহরের বাসিন্দাদের প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এখানকার মানুষ খালি হাতে ট্যাংককে পরাস্ত করেছে।

এদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে ইউক্রেনে আসতে প্রথমে বাধা দিয়েছিল দেশটির সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউক্রেনে এসেছেন।

ইউক্রেনে এসেই জার্মান প্রেসিডেন্ট ঘোষণা দেন জার্মানি ইউক্রেনকে আরও সহায়তা দেবে: সামরিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে।

সূত্র: আল জাজিরা

ভারতীয় বংশোদ্ভূত নন, ঋষি সুনাকের ‘শিকড়’ আসলে পাকিস্তানে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.