Advertisement
 নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক নিজেই করলেন জীবাণুনাশক স্প্রে। নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চান্দায়া গ্রামের জীবাণুনাশক স্প্রে করেন ইউএনও।

রোববার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার চান্দায়া গ্রামের বিভিন্ন মসজিদ মন্দিও ও বাড়িতে জীবাণুনাশক এ স্প্রে ছেটানো হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ইউএনও।

জীবাণুনাশক স্প্রে করার সময় ইউএনও মো. শিবলী সাদিক স্থানীয়দেরকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। এজন্য প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে বের না হওয়া এবং সরকারের স্বাস্থ্যবার্তা মেনে চলার আহ্বানও জানান তিনি।

জীবাণুনাশক স্প্রে ছেটানোর সময় ইউএনও ছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google