Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি ব্লিংকেনের
আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি ব্লিংকেনের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 3, 2021Updated:December 3, 20212 Mins Read

ইউক্রেন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি ব্লিংকেনের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালালে অ্যামেরিকা কঠোরতম ব্যবস্থা নেবে বলে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর ডয়চে ভেলে’র।

সুইডেনে মিলিত হয়েছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। সেখানেই বৈঠকের ফাঁকে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন মার্কিন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার পর ব্লিংকেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়াকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কী বলেছেন ব্লিংকেন

ব্লিংকেনের বক্তব্য, রাশিয়া যেভাবে পূর্ব ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করেছে, তা যে কোনো সময় ভয়াবহ চেহারা নিতে পারে। পূর্ব ইউক্রেনের কোনো কোনো এলাকায় ছোট ছোট সংঘর্ষ হয়েছে বলে মনেও জানা গেছে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি উত্তেজনা বাড়ায়, তা হলে অ্যামেরিকা রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে বলে ব্লিংকেন জানিয়েছেন। কার্যত অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছেন তিনি। এর আগেও ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল ওয়াশিংটন।

রাশিয়ার বক্তব্য

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনকে আক্রমণ করার পরিকল্পনা রাশিয়ার নেই। কিন্তু রাশিয়াকে নিজের দেশকে রক্ষা করতে হবে। ইউক্রেন যেভাবে সীমান্তে সেনা মোতায়েন করেছে, তার পরিপ্রেক্ষিতেই রাশিয়া সীমান্তে সেনা বাড়িয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে এদিন ন্যাটোকে তুলোধোনা করেছেন রাশিয়ার মন্ত্রী। তার বক্তব্য, ইউক্রেনে শান্তি বজায় রাখার জন্য ন্যাটোকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ন্যাটো তা করতে সম্পূর্ণ ব্যর্থ।

অ্যামেরিকাকেও পাল্টা হুমকি দিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে, সীমান্তে যাতে শান্তি বজায় থাকে, সে দিকে তাদের নজর আছে। কিন্তু অ্যামেরিকা যদি রাশিয়ার ভূরাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তা হলে তার পরিনাম ভালো হবে না।

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি

২০১৪ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। তারপর থেকে দুই দেশ সেই অর্থে কোনো সংঘর্ষে জড়ায়নি। কিন্তু সীমান্তে উত্তেজনা আছে। দুই দেশই হাজার হাজার সেনা সীমান্তে মোতায়েন করেছে। পূর্ব ইউক্রেনে বিক্ষিপ্ত সংঘর্ষও হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত শান্তির প্রস্তাব দিয়েছে অ্যামেরিকা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa