Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার জাতিসংঘ প্রধান ও তুরস্কের প্রেসিডেন্টের
আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার জাতিসংঘ প্রধান ও তুরস্কের প্রেসিডেন্টের

By জুমবাংলা নিউজ ডেস্কApril 26, 2022Updated:April 26, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার জাতিসংঘ প্রধান ও তুরস্কের প্রেসিডেন্টের

Advertisement
গুতেরেস সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগানের সাথে বৈঠক করেন। এ সময়ে গুতেরেস ইউক্রেনে সংঘাত বন্ধে তুরস্কের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় তার সমর্থন ব্যক্ত করেন।

গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, গুতেরেস এবং প্রেসিডেন্ট এরদোগানের অভিন্ন লক্ষ্য যতো শীঘ্র সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান এবং বেসামরিক নাগরিকদের দুর্ভোগ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, তারা চলমান উদ্যোগসমূহ অনুসরনে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

এছাড়া উভয়ে জ্বালানি, খাদ্য ও আর্থিক খাতসহ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন।

গুতেরেস আঙ্কারা থেকে মস্কো সফরে যাবেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন।

এরপর বৃহস্পতিবার তিনি ইউক্রেন সফরে যাবেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তাকে স্বাগত জানাবেন।

এছাড়া তিনি ইউক্রেনে জাতিসংঘ সংস্থাসমূহের স্টাফের সাথে মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে কথা বলবেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

July 13, 2026
Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

July 13, 2026
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026

Latest News

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa