Advertisement
কুবি প্রতিনিধি :  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ১৩ ধাপ এগিয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম অবস্থানে জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসির সচিবালয় এবং প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, এ বছর ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গত বছরের অবস্থান ছিল ২৩তম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের কারণেই এপিএ-তে এত বড় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।‘

তিনি আরও বলেন, ’কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের এই অর্জন এবং ক্রমাগত প্রচেষ্টা। আমি আত্মবিশ্বাসী, আমরা আগামী বছরে আরও ভালো ফলাফল অর্জন করতে পারব। আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, যাতে গুণগত শিক্ষা, শিক্ষকতা ও গবেষণার উন্নতি হয়।’

এপিএর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সকল স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫-১৬ অর্থবছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসির এপিএ স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে।

কুবিতে ‘পদ্ম গোখরা’ সাপের ২৬ টি ডিম উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.