Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ইউপি সদস্যের নেতৃত্বে হামলায় ১২ খেলোয়াড় আহত
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ইউপি সদস্যের নেতৃত্বে হামলায় ১২ খেলোয়াড় আহত

By Saiful Islamফেব্রুয়ারি 24, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : টেকনাফে কানজরপাড়ায় উখিয়া থাইংখালীর ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় খেলোয়াড়দের গাড়ী ভাংচুরের পর অপহরণ করে তাদের মারধরের অভিযোগ এসেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা শেষে চলে যাওয়ার সময় থাইংখালী খেলোয়াড় সমিতির সদস্যদের উপর দলবল নিয়ে হামলা করেন স্থানীয় মেম্বার আবদুল গাফফার।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খেলোয়াড়সহ ১২ জন আহত হয়েছেন। পরবর্তীতে র‌্যাবের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। চারিদিনে থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধার হওয়া খেলোয়াড় সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে,হোয়াইক্যংয়ের কানজরপাড়া থেকে ফুটবল খেলা শেষে খেলোয়াড়রা উখিয়ার থাইংখালীতে চলে আসার পথে হোয়াইক্যং এলাকায় পৌঁছলে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গাফফার মেম্বারের নেতৃত্বে চৌকিদার নুরুল কবির পুতিয়া, মো. আমিনসহ ১০-১৫ জন তাদের গাড়ী গতিরোধ করে অপহরণপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে। সেখানে তাদের মারধরে ১২জন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে- থাইংখালী খেলোয়াড় সমিতির সদস্য মো: আবছার(২২), নাজিম উদ্দিন(২৫), সোলতান আহমদ(৩৫), মো: জাবেদ(২৮), নুরুল হক আব্বু(২৮), নুর মোহাম্মদ(২০), ফরিদ আলম (২০) শাহিন আলম (১৫)। এছাড়াও আরো ৪জন রয়েছেন। তাদেরকে বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আবদুল গাফফার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার নেতৃত্বে চৌকিদার পুতিয়া দলবল নিয়ে খেলোয়াড়দের অপহরণ করে। পরে আমি খবর পেয়ে হোয়াইক্যংয়ের র‌্যাব-৩৯কে ঘটনা অবহিত করি। পরে দীর্ঘ ৩ ঘন্টা পর তাদের সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা এসময় তিনটি সিএনজি ভাংচুর করে এবং ২টি মোটর সাইকেলসহ খেলোয়াড়দের নগদ টাকা ও মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে র‌্যাবের হোয়াইক্যংয়ের ইনচার্জ মেজর আরেফিন জানান, কানজরপাড়া ফুটবল টিম হেরে যাওয়ার পর থাইংখালী খেলোয়াড়দের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
Latest News
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa