
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি, বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে লক্ষ্য করে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।
ব্লকটির নতুন নিষেধাজ্ঞার আওতায় একটি সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার, রাষ্ট্রের একটি এভিয়েশন ফার্মের প্রধান এবং কাভান ইলেক্ট্রনিক্স বেহরাদ কোম্পানিও রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেছে, ব্লকটি অযৌক্তিক এবং ভিত্তিহীন অজুহাতের উপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



