ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বামী আলভী যখন শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন, ঠিক তখনই স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেয়ার ঘটনায় দানা বেঁধেছে নানা রহস্য। নেটিজেনদের দাবি—পারিবারিক অশান্তি এবং আলভীর পরকীয়া সম্পর্কের জের ধরেই আত্মহত্যা করেছেন ইকরা।

ইকরার মৃত্যু

Advertisement

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন ছিল যে, তিথির সঙ্গে আলভীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বিষয়টি নিয়ে ইকরার সঙ্গে আলভীর দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। মৃত্যুর ঠিক আগের দিন আলভীর একটি ফেসবুক পোস্ট এই আগুনি যেন ঘি ঢেলে দেয়।

শুক্রবার ছিল অভিনেত্রী তিথির জন্মদিন। সেদিন আলভী তার ভেরিফায়েড পেজে তিথির সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ হাসিখুশি দেখা যায়। ক্যাপশনে আলভী তিথিকে তার ‘পছন্দের মানুষ’ এবং ‘সবচেয়ে পরিশ্রমী সহকর্মী’ হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্বামীর এমন পোস্টের পর ইকরার ফেসবুক অ্যাকাউন্টেও কিছু বিষণ্ণ ও রহস্যময় পোস্ট দেখা যায়, যা তাদের মধ্যকার চরম বিরোধের ইঙ্গিত দেয়।

আরও পড়ুনঃ

দুবাই যেতে না পেরে ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এই মৃত্যুকে কেবল ‘আত্মহত্যা’ হিসেবে মানতে নারাজ। অনেকের মতে, পরকীয়া ও মানসিক যন্ত্রণাই ইকরামকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আলভী বা তিথির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.