
রোববার (২ মার্চ) ইতালির সিভিল প্রটেকশন কর্তৃপক্ষ জানায়, রোববার পর্যন্ত অন্তত ১৬৯৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মাত্র একদিন আগেই করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১২৮ জন। অর্থাৎ একদিনেই প্রায় ৫০% বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও।
রোববার পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। জানা গেছে, ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেনে। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



