জুমবাংলা ডেস্ক : ইতালিতে গ্যাসের সব রকম সরবরাহ স্থগিত করেছে রাশিয়ার শীর্ষ জ্বালানি বিষয়ক প্রতিষ্ঠান গ্যাজপ্রোম।

ইতালির বহুজাতিক তেল ও গ্যাস বিষয়ক কোম্পানি ইনি (ইএনআই) বলেছে, এ বিষয়ে তাদেরকে জানিয়ে দিয়েছে গ্যাজপ্রোম।

ইতালিতে গ্যাসের সব রকম সরবরাহ বন্ধ

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার তারা প্রত্যাশিত পরিমাণে গ্যাস সরবরাহ দিতে সক্ষম নয়। তারা আরও জানিয়েছে, অস্ট্রিয়ার ভিতর দিয়ে গ্যাস সরবরাহ সম্ভব নয়। ফলে শনিবার টারভিসিও প্রবেশ পথ দিয়ে ইনি’র কাছে কোনো গ্যাস সরবরাহ হবে না।

স্লোভাকিয়া/অস্ট্রিয়ান সীমান্ত থেকে অস্ট্রিয়ান/ইতালিয়ান সীমান্তে ট্রান্স-অস্ট্রিয়ান গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ইতালিতে গ্যাস যায় রাশিয়া থেকে।

ইতালি মোট যে পরিমাণ গ্যাস আমদানি করে তার শতকরা প্রায় ১০ ভাগই রাশিয়ার। ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তার আগে এই গ্যাস আমদানির পরিমাণ ছিল শতকরা প্রায় ৪০ ভাগ

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.