Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।

এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেছেন, ‘আমি আজ সন্ধ্যায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।’

ফাইভ স্টার দলের নেতা জিউসেপ কন্টে সরকারের পারিবারিক ও ব্যবসায়িক সহায়তার জন্য ২৩ বিলিয়ন ইউরো দিতে অস্বীকার করায় ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীর দেশটিতে সংকট শুরু হয়। সে সময় বলা হয় মি. দ্রাঘি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় যথেষ্ট কাজ করছেন না।

বৃহস্পতিবার সরকার সিনেটে সহজে জয়লাভ করলেও প্রধানমন্ত্রী বারবার সতর্ক করেছেন যে, ফাইভ স্টার দলের সমর্থন ছাড়া সরকার চলতে পারবে না।

জাহ্নবী এখন ২ জন ছেলের সাথে রাত কাটায়, গোপন ভাইরাল ছবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.