Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা
আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা

By Sibbir OsmanJanuary 9, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো উটের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সৌদি নারীরা। উট উৎসবের ষষ্ঠ পর্বে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণের সুযোগ পান। রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে ৩২ কিলোমিটার এলাকাজুড়ে কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় আরব উপদ্বীপের স্থানীয়দের মধ্যে বিখ্যাত জাত হিসেবে পরিচিত আল মুগাতির উটও অন্তর্ভুক্ত ছিল। বেদুইন উপজাতির মধ্যে বিভিন্ন রঙের আল মুগাতির উটের বিভিন্ন ভাগ রয়েছে। সাদা, হলুদ, লালসহ নানা রঙের এসব উটের একেক ধরনের নাম রয়েছে। এ উৎসবে সৌদিসহ উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্সসহ অনেক দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন।
ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা

Advertisement

গতকাল শনিবার (৮ জানুয়ারি) উট উৎসবের প্রতিযোগিতায় অংশ নেওয়া একক নারী প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম পাঁচজনের নাম ঘোষণা দেওয়া হয়। এতে প্রথম স্থান অধিকার করেন হায়া আল আসকার, দ্বিতীয় স্থান অধিকার করেন রাসমা আল দুসারি, তৃতীয় স্থান অধিকার করেন মালাত বিনতে আউন, চতুর্থ স্থান অধিকার করেন লামিয়া আল রাশিদি এবং পঞ্চম স্থান অধিকার করেন দালাল বিনতে আবদুল্লাহ আল উতাইবি।
ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা
প্রথমবারের মতো উটের এ প্রতিযোগিতায় ৩৪ জন নারী অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেকে প্রথমবার এ ধরনের উৎসবে অংশ নেন।
ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হায়া আল আসকার। দ্য বোর্ড অব দ্য ক্যামেল ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হিতলিনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা
সৌদি নারী হিসেবে এ ধরনের ইভেন্টে প্রথমবার অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আল রাশিদি। তিনি বলেন, ‘নারীদের এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় সৌদি বাদশাহ সালমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী বছরও আমি অংশগ্রহণ করতে পারব এবং তাতে আমি প্রথম স্থান অধিকার করব বলে আশাবাদী।’
ইতিহাসে প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি নারীরা
তিনি আরো বলেন, ‘এ ধরনের উৎসবে নারীদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমার উট শীর্ষ ১০ উটের মধ্যে স্থান লাভ করেছে।’

সূত্র : আরব নিউজ।

أول شوط نسائي في المهرجان الأضخم للإبل في العالم 🤩❤️#مهرجان_الملك_عبدالعزيز_للإبل6#حنا_بدو | #نادي_الإبل pic.twitter.com/uQOV5P070i

— نادي الإبل (@CamelClub) January 8, 2022

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa