আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে কাশ্মীর বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এমন অভিযোগ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।

Advertisement
এছাড়া ইমরান খান সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন বলে এর কড়া সমালোচনা করেছেন রেহাম।
রেহাম আরও বলেন, ইমরান খান যেহেতু জানতেন তাহলে কেনো গত ৩-৪ মাস ধরে মোদিকে ফোন করে গিয়েছেন?
রেহামের দাবি, কাশ্মীর বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, মোদির দিক থেকে এই পদক্ষেপ সঠিক, কেননা তিনি এটা করবেন এমন শর্তেই বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তথ্যসূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তান টুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



