Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইমামের পেছনে নামাজ পড়া নাজায়েজ বলে চেয়ারম্যানের ফতোয়া!
বরিশাল বিভাগীয় সংবাদ

ইমামের পেছনে নামাজ পড়া নাজায়েজ বলে চেয়ারম্যানের ফতোয়া!

By Saiful IslamMarch 25, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর-তাঁতেরকাঠি মুন্সীবাড়ি জামে মসজিদের ইমামের পেছনে নামাজ পড়া নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মহসীন।

ইমামের পেছনে নামাজ পড়া নাজায়েজ বলে চেয়ারম্যানের ফতোয়া!

Advertisement

ইমামের অপরাধ বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে নাজিরপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই ইমামের নাম মাওলানা ইউনুস মুন্সী।

শুধু তাই নয়, ওই ইমাম চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে নামাজ পড়ালে তাকে জিন দিয়ে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে ওই জামে মসজিদে গত দুই দিন ধরে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রামনগর-তাঁতেরকাঠি মুন্সীবাড়ি জামে মসজিদের ইমাম হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি পড়াতেন মাওলানা ইউনুস মুন্সী। মসজিদটি তাদের বাড়ির সামনে অবস্থিত। আর ওই মসজিদের সভাপতি হলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে আয়োজিত একটি উঠান বৈঠক থেকে ওই মসজিদের ইমাম মাওলানা ইউনুস মুন্সী ইউপি চেয়ারম্যান এসএম মহসীনের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তার এ বক্তব্যে অসন্তুষ্ট হন চেয়ারম্যান।

ইমাম ইউনুস মুন্সীর ছেলে আমিন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার চেয়ারম্যান এসএম মহসীন তাকে ডেকে তার বাবাকে ওই মসজিদে ইমামতি না করার নির্দেশ দেন। তার বাবা সত্য কথা বলেন না, তাই তার পেছনে নামাজ পড়া হবে নাজায়েজ। এরপরও তিনি নামাজ পড়াতে মসজিদে গেলে তাকে জিন দিয়ে মারধর করা হবে বলে ভয়ভীতিও দেখান। এই ভয়ে তার বাবা ইমামতি করতে না গিয়ে ওই মসজিদের মুয়াজ্জিন ফজলুল হককে ইমামতির জন্য বলেন।

কিন্তু চেয়ারম্যান মহসীন মসজিদের মুয়াজ্জিনের পরিবর্তে ইমামতি করতে স্থানীয় মারকাজুল উলুম মাদ্রাসার দুইজন হাফেজকে ওই মসজিদে পাঠান। এ নিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দিলে শুক্র ও শনিবার দুই দিন তারাবির নামাজ হয়নি।

এ ব্যাপারে ওই মসজিদের ইমাম মাওলানা ইউনুস বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর আয়োজিত একটি উঠান বৈঠক থেকে নাজিরপুর ইউনিয়নে চুরি ডাকাতিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয় নিয়ে বক্তব্য দিলে তিনি আমার ওপর ক্ষুব্ধ হন। আমার ছেলেকে ডেকে নিয়ে হুমকি দেন আমি যাতে ইমামতি না করি। আমার পেছনে নামাজ পড়া নাজায়েজ বলেও তিনি ফতোয়া দেন। আমি ইমামতি করলে জিন দিয়ে মারধর করাবেন বলে হুমকি দেন। আমাকে মসজিদ থেকে সরানোই ছিল তার মূল উদ্দেশ্য; কিন্তু মুসুল্লিরা আমাকে চাচ্ছেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে দুই দিন ওই মসজিদে তারাবি নামাজ বন্ধ ছিল।

নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক বলেন, ঘটনা সত্য। ওই মসজিদের ইমাম মাওলানা ইউনুস মুন্সী বর্তমান চেয়ারম্যান এসএম মহসীনের ব্যর্থতা প্রকাশ করায় তিনি ইমাম সাহেবের ওপর ক্ষুব্ধ ছিলেন। এ কারণে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না বলে ফতোয়া দিয়ে ইমামতির জন্য দুইজন হাফেজকে পাঠান।

এ ব্যাপারে চেয়ারম্যান এসএম মহসীন বলেন, আমি ওই মসজিদের সভাপতি। আমি ইমাম সাহেবকে তারাবি নামাজ পড়ানোর জন্য নিষেধ করিনি। বরং তিনি নিজে থেকেই নামাজ পড়াবেন না বলে জানিয়েছেন। সভাপতি হিসেবে এক মুসুল্লি এ বিষয়টি আমাকে জানানোর পর আমি তারাবি নামাজ পড়ানোর জন্য দুইজন হাফেজকে পাঠিয়েছি; কিন্তু মুসল্লিরা ওই হাফেজের পেছনে নামাজ পড়েননি। ইমাম সাহেবকে কোনো ভয়ভীতি দেখাইনি বা তার বিপক্ষে কোনো ফতোয়াও দেইনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa