Advertisement
জুমবাংলা ডেস্ক : ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আহমেদ আওয়াদ বিন মুবারক। নতুন পদে আসীন হওয়ার আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই সংঘাত কবলিত রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

প্রেসিডেন্সিয়াল ধাঁচের সরকার ব্যবস্থার দেশ ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি গত ৯ বছর ধরে সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করছেন। হুথি বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ২০১৫ সালে সৌদিতে পালিয়ে যান আল হাদি।

আল হাদির অনুপস্থিতিতে মিয়ানমারের নির্বাহী শাসন পরিচালনা করছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল নামের উচ্চপর্যায়ের একটি পর্ষদ। সেই পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী করা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী মাঈন আবদুলমালিক এখন থেকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের মন্ত্রিসভা।

২০১৫ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইয়েমেনের সরকারি বাহিনীর। এখন পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই চুড়ান্ত জয় কিংবা পরাজয় পায়নি। বর্তমানে ৫ লাখ ৩০ হাজার আয়তনের এই দেশটির অর্ধেক ইয়েমেনের সরকারের দখলে রয়েছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

যুদ্ধের শুরুর দিকে আহমেদ আওয়াদ বিন মুবারককে অপহরণ করেছিল হুথি বিদ্রোহীরা। পরে তাকে উদ্ধার করে সরকারি বাহিনী; কিন্তু ওই ঘটনার পর থেকে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে আওয়াদ বিন মুবারকের।

২০২০ সালে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন বিন মুবারক।

মরণব্যাধি ক্যা ন সা রে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.