
নতুন প্রধানমন্ত্রী আলাভি জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন করে দেশে স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক অবস্থান জোরদার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাইয়্যেদ মুসাভি আরও বলেছেন, ইরাকের বর্তমান স্পর্শকাতর পরি’স্থিতিতে সংকট সমাধানে সেদেশের সরকার ও জনগণের প্রতি সব ধরণের সহযোগিতা দিতে ইরান প্রস্তুত রয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার পর ইরান এ মন্তব্য করল। এ সম্পর্কে আলাভি বলেছেন, প্রেসিডেন্ট তাকে মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



