Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের সংসদ। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।

আগামী এক মাসের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টের কাছে পেশ করতে হবে।

এর মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

চলতি বছর ইরাকের পার্লামেন্টে আরও তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়। বৃহস্পতিবার চতুর্থ উদ্যোগে সফলতা এলো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৭৮ বছর বয়সি রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহর স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়৷ সেখানে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট আর বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট।

যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী রশিদ ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হওয়া বারহাম সালেহর বিরুদ্ধে বিজয়ী হন।

রশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট।

৫২ বছর বয়সি সুদানি এর আগে ইরাকের মানবাধিকার মন্ত্রী এবং শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।

ইরাকের রাষ্ট্রপতি মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্য প্রাচ্যের এই দেশটিতে রাষ্ট্রপতি করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.