Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করলে তাতে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। খবর রয়টার্সের।

রবিবার (১১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গ্যান্টজ বলেন, শুধু ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে।

তিনি আরও বলেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব যেন এটা নিশ্চিত হয়ে যে, ইরানের সঙ্গে কোনও নতুন চুক্তি বিশ্ব ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, আমাদের অঞ্চলে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা রোধ করে এবং ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত রাখে।

বাইডেন প্রশাসনের প্রথম কোনও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে লয়েড অস্টিন ইসরায়েল সফরে গেলেন।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বকে ওয়াশিংটন আঞ্চলিক সুরক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে।

তবে প্রকাশ্যে বক্তব্য দেয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলেননি।

তিনি বলেন, ইসরায়েল ও ইসরায়েলি জনগণের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ‘গুণগত সামরিক সীমানা’ নিশ্চিত করতে কাজ করে যাবে। অস্টিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এর আগে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে বাইডেন প্রশাসনের আগ্রহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নেতানিয়াহু।

তিনি বলেছিলেন, নতুন চুক্তিতে ইসরায়েল বাঁধা পড়বে না। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতায় সাময়িক টুপি পরানো হবে এবং এর ফলে দীর্ঘমেয়াদে ইরানের বোমা উৎপাদনের পথ পরিষ্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ইরান বরাবর দাবি করে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.