Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরান কখনো ৫ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি মেনে নেবে না : আব্দুল্লাহিয়ান
আন্তর্জাতিক

ইরান কখনো ৫ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি মেনে নেবে না : আব্দুল্লাহিয়ান

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 24, 2021Updated:ডিসেম্বর 24, 20212 Mins Read
ইরান কখনো ৫ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি মেনে নেবে না : আব্দুল্লাহিয়ান
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে, তেহরান তাতে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা অব্যাহত রাখবে কিন্তু পাঁচ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না। খবর পার্সটুডে’র।

ইরান সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভিয়েনায় সম্প্রতি যে আলোচনা হয়েছে তাতে দুই দফা আলোচনা শেষে আমরা একটি খসড়া প্রস্তাব এবং একটি মাত্র এজেন্ডা তুলে ধরেছি, এটি একটি বড় অগ্রগতি। এ সময় তিনি ইউরোপের কয়েকটি দেশের অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, “আগের আলোচনায় কোনো কোনো ইউরোপীয় দেশ বিশেষ করে ফ্রান্সের অবস্থান মোটেই গঠনমূলক ছিল না। আমরা আশা করি ফ্রান্স ভবিষ্যতের আলোচনায় গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।”

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, ভিয়েনা আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাস্তবে ইউরোপের তিন দেশ কোনো নতুন পদক্ষেপ নেয় নি। ভিয়েনা আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং উপপ্রধান এনরিক মোরা আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা সদিচ্ছা নিয়ে এবং সততার সঙ্গে একটি ভালো চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাব এবং আশা করব আলোচনার অন্য পক্ষগুলো একইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবে।”

তিনি আরো বলেন, ভিয়েনা আলোচনার পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে এমন আশা করা উচিৎ হবে না যে, তারা একটি বিষয় বিবেচনা করবে, বিনিময়ে তেহরান ১০টি বিষয় বিবেচনা করবে।

পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে সে সম্পর্কে আব্দুল্লাহিয়ান বলেন, আপনাদের উদ্বেগ যদি নিরসন করতে হয় তাহলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa