আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনার বিষয়ে চীনকে ছাড় দেয়ার চিন্তা করছে আমেরিকা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চীনকে ইরান থেকে তেল আমদানির বিষয়ে যেভাবে ছাড় দেয়া হয়েছিল সেভাবে ট্রাম্প প্রশাসনও বিষয়টি বিবেচনা করছে।

Advertisement
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইরান থেকে যে দেশ তেল আমদানি করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু এরপরই আমেরিকার তিনজন কর্মকর্তা জানিয়েছেন, ইরান বিষয়ক মার্কিন দূত ব্রায়ান হুক ও তার আলোচক দল ইরান থেকে চীনকে তেল কেনার বিষয়ে ছাড় দেয়ার কথা আন্তরিকভাবে বিবেচনা করছে।
সূত্র : পার্স টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


