আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ছয়টি বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর গতকাল (সোমবার) আলাদা আলাদা বিবৃতিতে যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সেগুলার চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের। খবর পার্সটুডে’র।

Advertisement

এছাড়া পানামার পতাকাবাহী ‘গ্লোরি হারভেস্ট’ নামের একটি তেল ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের ফলে আমেরিকায় এসব প্রতিষ্ঠানের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে বাণিজ্য করতে পারবে না। এছাড়া, কোনো বিদেশি প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে লেনদেন করলে সেসব প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ নিয়ে গত দুই মাসে আমেরিকা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে তৃতীয় দফা নিষেধাজ্ঞা দিল।

সাম্রাজ্যবাদী আমেরিকা বিশ্বব্যাপী তার অশুভ লক্ষ্য হাসিলের পথে বাধা সৃষ্টিকারী দেশগুলোর বিরুদ্ধে নানা অজুহাতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা, চীন ও কিউবাসহ আরো বেশ কিছু দেশ আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার শিকার। এসব দেশের সরকারগুলোকে শায়েস্তা করার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞার ফলে খাদ্য ও ওষুধসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি বাধাগ্রস্ত হয়। ফলে চূড়ান্তভাবে আমেরিকার নিষেধাজ্ঞায় নিরপরাধ সাধারণ মানুষই হয় ভুক্তভোগী।

আমেরিকা এমন সময় ইরান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন, তিনি ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান। কিন্তু বাইডেনের এ দাবি যে বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় তা এ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আবারো প্রমাণিত হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.