Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানবিরোধী জোট গঠনে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো জার্মানি
আন্তর্জাতিক

ইরানবিরোধী জোট গঠনে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো জার্মানি

By Saleh MohammadJuly 31, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে ইরানবিরোধী সামরিক জোট গঠনের লক্ষ্যে ওয়াশিংটন বার্লিনকে যে আমন্ত্রণ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে জার্মানি। পারস্য উপসাগরে ‘ইরানি-হুমকি’ প্রতিহত করার জন্য গত কিছুদিন ধরে আমেরিকা একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে। মঙ্গলবার এ ব্যাপারে ওয়াশিংটন বার্লিনকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।

ইরানবিরোধী জোট গঠনে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো জার্মানিজার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে আমেরিকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবৃতিটি প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জার্মানিসহ অন্যান্য মিত্র দেশের সামনে পারস্য উপসাগরে একটি নৌ পর্যবেক্ষণ মিশন গঠনের প্রস্তাব উপস্থাপন করে এসব দেশকে তাতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন : পর্যটক টানতে ফ্রি ভিসা চালু করছে শ্রীলঙ্কা

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়, জার্মান সরকার এ প্রস্তাবে নজর বুলিয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বারবার আমাদের এ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন যে, যতটা সম্ভব উত্তেজনা কমিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। আমরা ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি।

এর আগে মঙ্গলবার মার্কিন সরকার জার্মানির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে পারস্য উপসাগরে ইরানবিরোধী সামরিক জোটে যোগ দিতে বার্লিনের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানায়। বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টামারা স্টার্নবার্গ-গ্রেল্লার এক বিবৃতিতে জানান, আমরা হরমুজ প্রণালীতে (তার ভাষায়) ইরানি আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যোগ দিতে জার্মানির প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছি।

সূত্র : পার্সটুডে

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa