ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের গুলি চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল (রবিবার) এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
ইরানের অভিযোগ, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার তাদের জাহাজে গুলি চালিয়েছে। হামলার সময় ইরানি পতাকাবাহী জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করায় বাধ্য হয়েই তারা ব্যবস্থা নিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে। খুব শিগগিরই প্রতিশোধ নেওয়া হবে।’
তিনি আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে ইসলামাবাদে নামছে মার্কিন সামরিক বিমান
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানি জাহাজটি থামার নির্দেশ অমান্য করেছিল। ফলে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালায়, যাতে সেটি থেমে যায়।
মার্কিন পক্ষের দাবি, বর্তমানে জাহাজটি তাদের মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং জাহাজে কী ধরনের মালামাল ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


